ফখরুলকে বারডেমে নিতে নির্দেশ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে পাঠাতে বলেছে হাই কোর্ট।
কারা-মহাপরিদর্শক, ডিআইজি প্রিজন, ঢাকা জেলার প্রশাসককে এই আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেয় আদালত।
গত ৭ এপ্রিল মুখ্য মহানগর হাকিম উন্নত চিকিৎসার জন্য ফখরুলকে বারডেম হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছিল। ওই আদেশ বাস্তবায়ন না হওয়ায় গত ১৫ এপ্রিল হাই কোর্টে এই রিট করেন তার স্ত্রী।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
রোববার মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের সাত নেতার জামিন আবেদন নাকচ করে দেয় আদালত।
