চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের ২ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
শিবগঞ্জ পৌর এলাকায় ছাত্রলীগের সাবেক ২ নেতাকে কুপিয়ে হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কারিবুল হক রাজিন (৩০) ও ছাত্রলীগের সাবেক পৌর সাধারন সম্পাদক মতিউর রহমান হিটলু (৩১)। দুজনের বাড়ি শিবগঞ্জের পিঠালিতলা মহল্লায়।
এসআই রাজ্জাক জানান, রাত সাড়ে ১১টার দিকে রাজিন ও মতিউরের উপর এ হামলা হয়। এ সময় তারা শিবগঞ্জ বাজার থেকে বাসায় ফিরছিল। দুবৃত্তরা দুজনকে এলোপাতাড়িভাবে কুপিয়েছে, তাদের হাতপায়ের রগও কেটে দিয়েছে।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে রাত আড়াইটায় তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
