২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৪ খুনের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ইউপি চেয়ারম্যানের স্ত্রীসহ ৪ জনকে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 05:28 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

তবে ওই হত্যাকাণ্ডের ঘটনায় রোববার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও তারা নিশ্চিত হতে পারেনি।

ময়নাতদন্ত শেষে রোববার বিকালে নিহত শামীমা ও তার ভাই রানার লাশ সোনারগাঁওয়ে মেঘনাঘাট প্রতাবনগরে নামাযে জানাজা হয়। এরপর লাশ দাফন করা হয়েছে। এছাড়া দুই গৃহকমীর লাশ সুনামগঞ্জের দেবহাটায় গ্রামের বাড়িতে পাঠানো হয়।

এদিকে চেয়ারম্যান রফিকুল ইসলাম রোববার দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন।

তার দাবি, বাড়ি থেকে ৬০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। এই স্বর্ণালংকারের জন্যই তার স্ত্রী, শ্যালকহ দুই গৃহকর্মীকে হত্যা করা হয়।

তিনি বলেন, “আমার বা আমার স্ত্রীর কোনো শত্রু ছিল না। আমার ঘরের আলমারি থেকে ৬০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে।”

তার বা তার স্ত্রীর পরিচিত কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন।

তবে চেয়ারম্যান রফিকুল ইসলামের এ দাবি সর্ম্পকে পুলিশকে কিছু জানানো হয়নি বলে জানান সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান।

শুক্রবার রাতে কোনো এক সময় সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামের বাড়িতে গলা কেটে হত্যা করা হয় তার দ্বিতীয় স্ত্রী শামীমা আক্তার (৪৫), শামীমার ছোট ভাই রানা (২৫), গৃহকর্মী মনি (২০) ও রেখাকে (২২)।

শনিবার সকালে বাড়ির গাড়ি চালক  ও দারোয়ান বাইরে থেকে কারো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।  

ঘটনার দুদিন আগে রফিকুল সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরে গিয়েছিলেন।  

সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, শামীমার ভাই মামুন এ ঘটনায় শনিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু বাড়ি থেকে কোনো মালামাল খোয়া যায়নি বা কিছু তছনছ করা হয়নি, তাই এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

ওই বাড়ির দারোয়ান সাত্তার, গাড়ি চালক শাহ আলম ও নিরাপত্তাকর্মী লাল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

পুরনো খবর:

ইউপি চেয়ারম্যানের স্ত্রীসহ ৪ জন খুন