শৈলকুপায় ঝড়ে কয়েকহাজার পাখির মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঝড়ে দুটি মেহগনি বাগানের কয়েকহাজার পাখি মারা গেছে।
শুক্রবার রাতে বদনপুর গ্রামে আইয়ুব আলির বাগানে এ পাখিগুলি মারা যায়।
আইয়ুব আলি সাংবাদিকদের বলেন, তার দুটি মেহগনি বাগানে ৭/৮ বছর ধরে বিভিন্ন প্রজাতির হাজার হাজার পাখি রাতে আশ্রয় নেয়। আবার সকালে খাবারের সন্ধানে চলে যায়।
শুক্রবার রাতেও ঝড়ের সময় পাখিগুলো বাগানে ছিল। সকালে তিনি অন্তত ১০ হাজার মরা পাখি মাঠে এবং বাগানের ভিতর ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন।
তিনি বলেন, খবর শুনে এলাকার লোকজন পাখিগুলো দেখতে আসে। তারা ছড়িয়েছিটিয়ে থাকা পাখিগুলো স্তূপ করে রাখে।
মৃত পাখির মধ্যে শালিকের সংখ্যা বেশি। এছাড়াও রয়েছে টিয়া, ঘুঘু ও অন্যান্য পাখি।
শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়রুল বাশার সরদার বলেন, খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে।
