২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সংঘর্ষে নিহত ১

ফেনীর ফুলগাজী উপজেলায় খাল খনন নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার দুপুরে এ সংঘর্ষে নিহত হন আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের সাহাব উদ্দিন (৫০)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সাইফুল ইসলাম ও ওবায়দুল হক নামের দুইজনকে গ্রেপ্তার করেছে।

ফুলগাজী থানার ওসি মো. সোলায়মান চৌধুরী বলেন, দক্ষিণ ধর্মপুর গ্রামের উপর দিয়ে যাওয়া গৈরা খাল সংস্কারের অভাবে ভরাট হয়ে যায়।

এলাকাবাসীর দাবির মুখে সম্প্রতি ফেনী পানি উন্নয়ন বোর্ড খালটি পুনঃখননের উদ্যোগ নেয়।

ওসি বলেন, দুপুরে এক্সকেভেটর দিয়ে খালের মাটি কাটার সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এতে গুরুতর আহত সাহাব উদ্দিনকে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দক্ষিণ ধর্মপুর গ্রামের সুরুজ মিয়া বাদী হয়ে ফুলগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে