২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘তথ্য সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ’ শনিবার

মিথ্যা তথ্য প্রচার, যুদ্ধাপরাধের বিচার বানচালের চেষ্টা, দেশব্যাপী সহিংসতা-তাণ্ডবের প্রতিবাদে গাজীপুরে ‘তথ্য সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ’ অনুষ্ঠিত হবে শনিবার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 01:32 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

গাজীপুর গণজাগরণ মঞ্চ বিকালে গাজীপুর ঊনিশে চত্বর মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করেছে।

গাজীপুর গণজাগরণ মঞ্চের সংগঠক আসাদুল্লাহ বাদল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।

আসাদুল্লাহ বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাজীপুর জেলা কমিটির সভাপতি জয়নাল খান, ওয়ার্কার্স পার্টি গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর দেলোয়ার হোসেন, বাসদ নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ।