সংসদ চলাকালে যানবাহন চলাচলে সীমাবদ্ধতা
জাতীয় সংসদের ১৭তম অধিবেশন উপলক্ষে সংসদ ভবনের আশেপাশেরে এলাকায় অস্ত্র, গোলা-বারুদ বহন এবং সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ।
এতে বলা হয়, আগামী রোববার থেকে জাতীয় সংসদের এই অধিবেশনের জন্য ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিতে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
জাতীয় সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
