২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বন্দরনগরীর বায়েজিদ থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 11:25 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

নিহত মোহাম্মদ ওসমান (১৭) ভোলা জেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল জয়নাল আবেদিন জানান, শুক্রবার সকালে বায়েজিদ থানার হিলভিউ আবাসিক এলাকায় নির্মাণাধীন সানমান স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হন ওসমান।

“এরপর গুরুতর আহত অবস্থায়  হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”