২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে রানওয়ের কাজ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংস্কার কাজ নির্ধারিত সময়ের অন্তত দুই সপ্তাহ আগে শেষ হতে পারে বলে আশা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 10:45 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, কাজ আগে শেষ হলেও রাতে ফ্লাইট ওঠা নামার ক্ষেত্রে ৯ ঘন্টার নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ৩০ মে পর্যন্তই।

রানওয়ের সংস্কার কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছে আগামী মে মাসের ৩০ তারিখ পর্যন্ত।

এর সংস্কার কাজ শুরু হয় গত বছরের ১লা ডিসেম্বর থেকে। এর পর থেকেই রাতে ৯ ঘন্টা করে ফ্লাইট ওঠা নামা বন্ধ রয়েছে, জানায় কর্তৃপক্ষ।

মাহমুদ হোসেন বলেন, “আমাদের কাজ অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে।”

এ জন্য সংশ্লীষ্টদের ধন্যবাদও জানান তিনি।

বিমানবন্দরের চলমান ট্যাক্সিওয়ের সংস্কার কাজও নির্ধারিত সময়েই শেষ করার বিষয়ে আশাবাদ ব্যাক্ত করেন বেবিচক চেয়ারম্যান।

গত ১লা অগাস্ট থেকে শুরু হয় ট্যাক্সিওয়ে আধুনিকায়নের কাজ। যা শেষ হওয়ার কথা আগামী বছরের জুনে।

ডেনমার্ক সরকারের আর্থিক সহযোগিতায় ৫৩০ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ‘ইকাও’ মানদণ্ডে শাহাজালাল বিমান বন্দরের অবস্থান ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-২ এ উন্নীত হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ।