সাতক্ষীরায় জামায়াত নেতা আটক
সাতক্ষীরায় একটি মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন দলটির শুরা সদস্য রহমত উল্লাহ শেখ (৬৩) ও শফিকুল ইসলাম (৪০)।
পরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
কলারোয়া থানার ওসি সিকদার আককাছ আলী বলেন, ৯ মার্চ জামায়াত-শিবিরের সমর্থকরা উপজেলা আওয়ামী লীগ নেতা মুনসুর আলীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় ওইরাতেই মুনসুর আলী বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
