২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় শিশুসহ ৩ জনের ভাসমান লাশ

শরীয়তপুরে পদ্মা নদী থেকে এক শিশুসহ তিন জনের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

এর মধ্যে নড়িয়া উপজেলার ওয়াপদা ও সুরেশ্বর এলাকার নদীতে দুই জনের এবং জাজিরা উপজেলার পালেরচর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।

লাশ তিনটি সোমবার রাতে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজদের বলে পুলিশের ধারণা। মাওয়ায় লৌহজংয়ের কাছে দুটি স্পিডবোট সংঘর্ষে এর আগে আরো দুই জনের লাশ উদ্ধার করা হয়েছিল।

জাজিরা থানার ওসি নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে জাজিরা উপজেলার পালেরচর এলাকায় নদীতে ৬/৭ বছরের এক শিশুর লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নড়িয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, উপজেলার ওয়াপদা ও সুরেশ্বর এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে তারা থানায় নিয়ে গেছেন। এদের মধ্যে এক জনের নাম লাউফান সাদাত।

তার প্যান্টের পকেটে থাকা পরিচয়পত্র অনুযায়ী সাদাত মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।