২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি দাবি চবি শিক্ষকদের

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 12:40 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আ. ন. ম. মুনির আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক এস. এম. নছরুল কদির এক বিবৃতিতে তাদের মুক্তির দাবি জানান।

এতে বলা হয়, ‘বিরোধী দলের আন্দোলনকে দমন করতে সরকার মামলা-হামলার ঘৃণ্য পথ বেছে নিয়েছে। পাশাপাশি সরকার ভিন্নমতকে নিষ্পেষণের জন্য বিচার বিভাগকে চরম দলীয়করণের হাতিয়ারে পরিণত করেছে।’

সরকারের এ ধরনের আচরণ গণতন্ত্রকে ‘বিপন্ন’ করে তুলেছে বলেও মনে করে জাতিয়তাবাদী শিক্ষক ফোরাম।