২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামে মহানগরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 08:33 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

নিহত লেদু দাস (৫০) কোতয়ালী থানার পাথরঘাটা এলাকার গঙ্গাবাড়ির ইন্দ্রকুমারের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে কোতয়ালীর মোড়ে একটি গাড়ি লেদুকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে লেদুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।