২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে জিপ খাদে, নিহত ২

বান্দরবানে একটি জিপ খাদে পড়ে দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 03:13 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার সকালে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে এ দুর্ঘটনায় নিহতরা হলেন ক্যশৈচিং মারমা (৪৫) ও রিমং মারমা (৬৫)।

আহতদের কয়েকজনকে বান্দরবান সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বান্দরবান থানার ওসি আমির হোসেন বলেন, সকাল ১০টায় এই জিপটি ২৫ জন যাত্রী নিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

আহত ১৪ জনের মধ্যে হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়।

আহতরা হলেন উয়ংইচিং মারমা (৩০), ক্রইসাউ মারমা (৬২), মংমেচিং মারমা (৫০), বানু মারমা (৩২), সাফুঅং মারমা (৩৫), থোয়াইনু মারমা (৩৫), বাশৈচিং মারমা (৩৭), মায়ই উ মারমা (৪০), মুইহ্লাসিং মারমা (৪০), মংম্যাচিং মারমা (৫০), খ্যাইসাউ মারমা (৭০) ও পাইয়ই মারমা (৪২)।