বুড়িমারীতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে বুধবার বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলে এ বৈঠক।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল আউয়াল চৌধুরী জানান, বাংলাদেশের পক্ষে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান এবং ভারতের পক্ষে বিএসএফের কুচবিহার রানীনগর-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ভীরেন্দর সিংহ পতাকা বৈঠকে নেতৃত্ব দেন।
এ সময় কুচবিহার ফালাকাটা-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আছিম ইনাও, রানীনগর-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার মেজর রাজ কুমার, চ্যাংড়াবান্ধা কোম্পানী কমান্ডার ভীরপাল সিংহ, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানী কমান্ডার সুবেদার খাদেমুল ইসলাম ও পাটগ্রাম কোম্পানী কমান্ডার জোনাব আলী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, সীমান্তে উভয় দেশের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ, কাঁটাতারের বেড়া কেটে চোরাচালান, গরু চুরি, সীমান্ত বিরোধ নিরসনের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
