ভোলায় ঝড়ে বৃদ্ধার মৃত্যু
ভোলার লালমোহনে ঝড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১০জন। ক্ষতিগ্রস্থ হয়েছে শত শত হেক্টর জমির ফসল।
লালমোহন থানার ওসি খোন্দাকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ে ঘরচাপা পড়ে মৃত্যু হয়েছে তাহেরার। তিনি ধলিগৌর নগর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের মৃত ইউনুস মিয়ার স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে মিজানুর রহমান বলেন, রাতে লালমোহনের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ধলিগৌর নগর ইউনিয়নের কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক ঘড়বাড়ি। আহত হয়েছেন আরো অন্তত ১০জন।
