ত্বকী হত্যা: আরো এক আসামি রিমান্ডে
নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আরো এক আসামিকে জিঞ্জাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ত্বকী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের বলেন, সোমবার বিকালে শহরের চারারগোপ এলাকা থেকে লিটনকে আটকের পর ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নেতা রফিউর রাব্বির ছেলে ত্বকী গত ৬ মার্চ শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ৮ র্মাচ শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরে ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ১৮ মার্চ শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ সাতজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে লিখিথ অভিযোগ করেন রাব্বি।
