২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও অর্থ সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগরে ঘূর্ণিঝড়ে নিহতদের পরিবারকে ২০ হাজার এবংআহতদের ৫ হাজার টাকা দিচ্ছে সরকার। এছাড়া ক্ষতিগ্রস্তদের পরিবারপিছু ২০ কেজি চাল বরাদ্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কসবা ও নবীনগর থানার ওপর দিয়ে গত ১৫ এপ্রিল সন্ধ্যায় ঝড় বয়ে যায়। এতে দুটি শিশু মারা যায় এবং আহত হয় পাঁচজন।

ঝড়ে ঘর উড়ে ৩২টি পরিবারের মোট ১৮০ জন ক্ষতিগ্রস্ত হয়।