মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষ
মাগুরায় শ্রীপুরে অধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
আহতদের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আজমল(৬৫), আরব আলী(৩৩) ও আলি রাজের (২২) অবস্থা আশঙ্কাজনক।
শ্রীপুর থানার এসআই ফরিদ আহম্মেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৫ রাউন্ড শটগানের গুলি ও তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
তিনি বলেন, গ্রামের দেলু মেম্বার ও মশিয়ার রহমানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জেরে বেলা ১টার দিকে দেলু সমর্থক আব্দুল লতিফের দোকান ও বাড়িঘর ভাংচুর করে মশিয়ার সমর্থক লুৎফর।
এরপর দুপক্ষ লাঠিশোটা ও ধারলো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
