২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নোয়াখালীর চাটখিলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 01:34 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

এছাড়া পঞ্চাশ হাজার টাকা জরিমানাও দিতে হবে তাকে।

নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ মঙ্গলবার এ রায় দেন। এ সময় দণ্ডিত মো. রাকিব হেসেন (২৫) আদালতে উপস্থিত ছিলেন।

রাকিব উপজেলার দশানি-টবগা গ্রামের প্রয়াত আমির হোসেনের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১ জুলাই তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণ করে রাকিব। এ ঘটনার এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেয় ওই ছাত্রী।

ওই বছরের ১২ অগাস্ট তার বাবা বাদী হয়ে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।