সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে দোলারবাজার ইউনিয়নের রামপুর গ্রামে মারা যান রুস্তুম আলীর ছেলে সবুর মিয়া (২৫)।
দোলারবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গনি বলেন, বাড়ির পাশে হাওরে ধান কাটার সময় সবুর মিয়া বজ্রপাতে ঘটনাটস্থলেই মারা যান।
পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে।
