২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ রেলকর্মী পুরস্কৃত

রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দেশের বিভিন্ন রেল স্টেশন এবং রেললাইনজুড়ে নাশকতামুলক কাজ সাহসিকতার সঙ্গে মোকাবেলার জন্য ৪০ জন রেলকর্মচারীকে পুরস্কৃত করেছে মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 10:43 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার দুপুরে রেলভবনে কর্মচারীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন রেলমন্ত্রী মুজিবুল হক।

এদের মধ্যে চট্রগ্রামগামী তুর্ণা-নিশিখা এক্সপ্রেসের চালক তোফাজ্জল হক ৫০ হাজার টাকা এবং অন্য ৩৯ জনের প্রত্যেকে ১০ হাজার টাকা করে অনুদান পান।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, “রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে গিয়ে রেলের যে সমস্ত কর্মচারী বিভিন্ন সময় আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এ অনুদনের অর্থ দেয়া হচ্ছে।”

ভবিষ্যতেও একইভাবে রেল কর্মকর্তা-কর্মচারীদের তাদের অবদানের জন্য উৎসাহিত করা হবে বলে জানান তিনি।

রেলমহাপরিচালক আবু তাহের প্রতিটি রেলইঞ্জিনে দুজন জিআরপি সদস্য এবং দুজন গার্ড নিয়োগের প্রস্তাব দিলে তা মেনে নেন মুজিবুল হক।

এছাড়া রেলকর্মচারীদের উন্নত পোশাকের দীর্ঘদিনের দাবিও মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

Image
রাজশাহী স্টেশনে পুড়ছে সিল্কসিটি এক্সপ্রেস

রাজশাহী স্টেশনে পুড়ছে সিল্কসিটি এক্সপ্রেস

রেললাইনজুড়ে নাশকতা এড়াতে প্রতিটি রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় একটি করে নাগরিক কমিটি গঠন করা হবে বলে জানান রেলমন্ত্রী।

“বর্তমানে জিআরপি এবং বিআরএম এর প্রায় ৪ হাজার সদস্য বর্তমানে রেলের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। কিন্তু এ সংখ্যা যখেষ্ট নয় আর এজন্য স্থানীয়দেরও এগিয়ে আসতে হবে,” বলেন তিনি।

নাগরিক কমিটিতে স্খানীয় জনপ্রতিনিধি, নেতৃস্থানীয় ব্যক্তিসহ এলাকার সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করা হবে।

পুরনো খবর:

ঢাকা-না.গঞ্জ রুটে নামছে ডিইএমইউ ট্রেন
‘রেলে নাশকতার জন্য খালেদাকে ক্ষতিপূরণ দিতে হবে’
ফের নাশকতা: তূর্ণা নিশিথা লাইনচ্যুত