২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাংশায় কৃষক খুন

রাজবাড়ীর পাংশায় এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 07:52 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার সকালে উপজেলার বহলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম নান্টু (২৪) ওই গ্রামের মৃত এ জেড এম আসাদুল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাংশা থানার ওসি আব্দুল খালেক জানান, ওই এলাকার আনিসুল ও জিন্নাহ বিদেশ যাওয়ার জন্য মনিরুলের মাধ্যমে কসবামাজাইল ইউনিয়নের হাবিবুর রহমানকে টাকা দেয়। হাবিবুর তাদের বিদেশ পাঠাতে না পেরে বেশ কিছু টাকা ফেরত দিলেও কিছু বাকি থেকে যায়।

সকালে আনিসুল ও জিন্নাহ আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে মনিরুলের কাছে টাকা তুলতে যায়। এক পর্যায়ে তারা মনিরুলের গলায় গামছা পেঁচিয়ে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে আনিসুল ও জিন্নাহ পলাতক রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।