২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি চর থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 04:13 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

সোমবার রাতে উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৬ষ্ঠ ভূখণ্ড বোরোচর এলাকায় মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম জানান, স্থানীয় মরিচ চাষী লেকু মাঝির ক্ষেতে স্থানীয় লোকজন ওই যুবকের লাশটি পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যানকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।

সফিকুল ইসলাম জানান, আনুমানিক ৩৫ বছর বয়সের ওই যুবকটির নাম বা পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, একদল দুর্বৃত্ত ওই যুবককে গুলি করে হত্যা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।