উল্লাপাড়ায় শিশুকে ‘ধর্ষণের চেষ্টা’, যুবক আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে জনতা।
স্থানীয়দের বরাত দিয়ে উল্লাপাড়ায় থানার ওসি নজরুল ইসলাম বলেন, বেলা ৩টার দিকে পূর্ব পরিচিত খোকন পৌর এলাকায় শিশুটির কাউয়াক গ্রামের বাড়ি যায়।
এ সময় বাড়িতে কেউ না থাকায় ছয় বছর বয়সী শিশুটিকে খোকন চকলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটির চিৎকারে লোকজন এসে ওই যুবককে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
