২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট অব্যাহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‍কুমিল্লার দাউদকান্দি থেকে পদুয়ার বাজার পর্যন্ত এলাকায় দুদিন ধরে ব্যাপক যানজট চলছে।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শুক্রবার সকালে শুরু হওয়া এ যানজট শনিবারও অব্যাহত রয়েছে এবং ক্রমান্বয়ে বেড়ে চলেছে বলে পুলিশ জানায়।  

যানজটে মহিলা ও শিশুসহ সব বয়সের নারী-পুরুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বলেন, টানা হরতাল শেষে শুক্রবার বিপুল বাস ও ট্রাকসহ নানা ধরনের গাড়ি রাস্তায় নামায় এ যানজট তৈরি হয়।

যানজটে আটকা পড়া কুমিল্লার ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি শুক্রবার বিকাল ৩টায় কুমিল্লা থেকে রওনা হয়ে শনিবার সকাল ৭টায় ঢাকা পৌঁছেছেন।