২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আ’লীগের বিরুদ্ধে জামায়াতের দুটি মামলা

নাটোরের বাগাতিপাড়ায় সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করেছে জামায়াত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাটোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 01:13 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

উপজেলা জামায়াতের সেক্রেটারি মমতাজ আলীর স্ত্রী পারুল আক্তার ও জামায়াত কর্মী আকতার হোসেন বাদী হয়ে নাটোরের  ৪নং আমলী আদালতে এ দুটি মামলা করেন।

গত সাত এপ্রিল জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, দুটি মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার রহমানসহ ১১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম জুলফিকার নাইন মামলা দুটি গ্রহণ করে বাগাতিপাড়া থানার ওসিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।