নৈরাজ্যের প্রতিবাদে রাবি শিক্ষকদের মানববন্ধন
দেশে সাম্প্রদায়িক শক্তির অব্যাহত নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষকরা।
বৃহস্পতিবার সকালে সিনেট ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
সকাল ১১টার মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, অধ্যাপক এন্তাজুল এম হক, জালাল উদ্দিন, সফিকুন্নবী সামাদী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুলতান-উল-ইসলাম, সুজিত সরকার, ড. হাসিবুল আলম প্রধান, অধ্যাপক রবিউল ইসলাম, ড. শুভ্রা রানী চন্দ ও প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আনন্দ কুমার সাহা।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবির কখনো এ দেশের মঙ্গল কামনা করেনি। তারা পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করে যাচ্ছে।
দেশের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান বক্তারা।
