হরতালে গাড়ি পোড়ানোর ঘটনায় গাজীপুরে ২ মামলা
হরতালে গাজীপুর সদর ও টঙ্গীতে গাড়ি পোড়নোর ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইটি মামলা করেছে।
বুধবার করা মামলা দু'টিতে জামায়াত ইসলামী এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টা হরতালে মঙ্গলবার রাতে সদর উপজেলার ভোগড়া বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় ভোগড়া পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।
মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০/৪০জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল কর্মী ইলিয়াস আলী ও নাজমুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিবিরের ৫ কর্মী গ্রেপ্তার
বুধবার রাতে জয়দেবপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, মো. আশরাফুল ইসলাম, আলমগীর, লাল মিয়া, রফিকুল ইসলাম ও ইউসুফ নবী।
