২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে রেললাইনে আগুন, আটক ৬

চাঁদপুর শহরে রেললাইনে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 09:09 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বিএনপি নেতৃত্বাধীন ১৮ জোটের ৩৬ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে বুধবার সকালে শহরের বকুলতলা এলাকায় রেললাইনে  টায়ারে আগুন ধরিয়ে হয়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতালে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

এদিকে হরতালের সমর্থনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক এতে বক্তব্য রাখেন।