অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ২১ মার্চ বঙ্গভবনে আব্দুল হামিদ ও শেখ হাসিনা
“ এ সময় অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন”, বলেন আজাদ।
রাষ্ট্রপতি কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
গত ২০ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার আবদুল হামিদই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে গত ২৭ মার্চ থেকে বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করলেও সংসদ এলাকায় স্পিকারের বাসভবনেই থাকছেন আবদুল হামিদ।
নির্বাচন কমিশন মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের যে তফসিল দিয়েছে, সে অনুযায়ী সংসদে ভোট হবে আগামী ২৯ এপ্রিল।
আগ্রহী প্রার্থীরা ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পরদিন মনোনয়নপত্র বাছাইয়ের পর ২৪ এপ্রিল পর্যন্ত তা প্রত্যাহার করা যাবে।
সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা।
পরবর্তী সময়ে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
