২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে রেললাইনের ফিসপ্লেট খোলায় ট্রেন চলাচল ব্যাহত

ফেনীতে রেললাইনের ফিসপ্লেটের লক খুলে ফেলায় ঢাকা-চট্রগ্রাম রেল পথে প্রায় আধা ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 05:27 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ফেনী রেল স্টেশনের নিকটবর্তী বারাহীপুর রেল ক্রসিংয়ের কাছে দুর্বৃত্তরা রেললাইনের ফিসপ্লেটের একটি লক খুলে ফেলে বলে জানান ফেনীর স্টেশন মাষ্টার মাহাবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ ঘটনার পর ওই এলাকায় রেললাইনে যে কোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, কয়েক জন মানুষ রেললাইনের ফিসপ্লেটের লক খুলতে থাকলে স্থানীয়রা দেখে তাদের ধাওয়া দেয়।

ফেনী রেল স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি জানতে ঢাকা থেকে চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ফেনীর অদূরে শর্শিদি স্টেশনে থামিয়ে রাখে।

পরে ফিসপ্লেটের  লক পুনরায় লাগানো হলে রাত পৌনে ৯টার দিকে আটকে রাখা ট্রেনটি ফেনী স্টেশন অতিক্রম করে।