খুলনায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ
খুলনার ডুমুরিয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে নির্যাতিত ওই শিশুটিকে সোমবার সকালে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সকালে ডুমুরিয়া হাসপাতালে নেয়ার পর অসুস্থ শিশুটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে বরেছে, “আমি দাদির সঙ্গে বারান্দায় ঘুমায়ে ছিলাম। দম আটকায়ে আসলে আমি দেখতে পাই লম্বা পরিস্কার এক লোক গামছা দিয়ে আমার মুখ চেপে ধরে।”
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইউনুস আলী বলেন, সকাল সোয়া ৭টায় শিশুটিকে এখানে নিয়ে আসা হয়। তখনও তার রক্তক্ষরণ হচ্ছিলো। উন্নত চিকিত্সার জন্য দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান বলেন, ঘটনা শুনেই ধর্ষককে ধরতে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি মামলা হযেছে বলেও জানান তিনি।
