২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় কৃষক খুন

নওগাঁর পত্নীতলা উপজেলার চক ভবানী গ্রামে সোমবার এক কৃষক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নওগাঁ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

জমির বন্ধকীর টাকা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবুল কালাম আজাদ (৪৫) চক ভবানী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

বেশ কিছু দিন ধরে বন্ধকী জমির টাকা (দেনা-পাওনা) নিয়ে প্রতিবেশী আব্দুর রউফের সঙ্গে আবুল কালামের বিরোধ চলছিল।

পত্নীতলা থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরই জের ধরে সোমবার সকাল ৯টার দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে তাদের সংঘর্ষ বাঁধে। ওই সময় রউফের পরিবারের সদস্যদের হামলায় আবুল কালাম আজাদ মারা যান।

সংঘর্ষে আরো চারজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন- গোলাম মোস্তফা(৫৫), আশরাফুল ইসলাম(৪০), আব্দুস সাত্তার(৩০) ও হামিদুল ইসলাম(৩৭)।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।