২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার হেফাজত প্রধান আটক

হেফাজতে ইসলামের কুষ্টিয়া প্রধান মুফতি আব্দুল হামিদকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 09:23 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মজমপুর বাসস্ট্যান্ড এলাকায় হরতালের সমর্থনে মিছিল থেকে তাকে আটক করা হয়।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, সকালে হরতালের সমর্থনে মিছিল থেকে হেফাজত নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

“এ সময় সেখান থেকে হেফাজতে ইসলামের কুষ্টিয়া শাখা প্রধান মুফতি আব্দুল হামিদকে আটক করা হয়।”

হরতালে কুষ্টিয়া থেকে দূরপাল্লার বাস ছাড়েনি। শহরে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছাড়াও পুলিশের ভ্রাম্যমাণ দল বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।