২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 06:34 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার ভোরে উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।

নিহত আলাল উদ্দিন (২৫) ময়মনসিংহের গৌরীপুরের নেজামত আলীর ছেলে বলে জানান শ্রীপুর থানার ওসি আমির হোসেন।

তিনি বলেন, একটি জমি নিয়ে  স্থানীয় রফিকুল ইসলামের সঙ্গে  ঢাকার বাসিন্দা কায়সার তালুকদারের বিরোধ চলছিল। ভোর সাড়ে ৫টার দিকে কায়সার তালুকদারের শতাধিক লোকজন জমিটি দখল করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

“এক পর্যায়ে রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া আলাল উদ্দিন  ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের গুলিতে নিহত হন।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।