গাড়ি ভাংচুরের সময় ৬ চবি শিক্ষার্থী আটক
গাড়ি ভাংচুরের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছয় ছাত্রকে পিটুনি দিয়ে পুলিশে তুলে দিয়েছে জনতা।
রোববার সন্ধ্যায় হাটহাজারী সড়কে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তারা সবাই ছাত্রদলেরকর্মী বলে পুলিশ জানান হাটহাজারী থানার ওসি লিয়াকত আলী।
গণপিটুনিতে আহত ছয় জনকেই হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ি ভাংচুরের সময় তাদের ধরে পুলিশে দেয় এলাকাবাসী।
বিএনপির শীর্ষনেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে চবি ছাত্রদলেরকর্মীরা গাড়ি ভাংচুরের চেষ্টা চালায় বলে তিনি জানান।
