২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর জামায়াত নেতা জাহাঙ্গীর কারাগারে

রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মাদ জাহাঙ্গীরকে আদালতের নির্দেশে জেল-হাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার দুপুরে বোয়ালিয়া থানার পুলিশ জাহাঙ্গীরকে মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে।

বিচারক আগামী ৯ এপ্রিল শুনানির তারিখ রেখে জাহাঙ্গীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান পিপিএম।

গত শুক্রবার দুপুরে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।

পরে র‌্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতে তাকে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

গত ২ এপ্রিল হরতালের সময় শিবিরকর্মীরা নগরীর শালবাগান এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের উপর হামলা চালিয়ে মাথা থেঁতলে দেয়।

এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীরসহ ৬০ জনকে আসামি করে একটি মামলা করে। এখন পর্যন্ত এ মামলায় ৩১ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুরনো খবর:

রাজশাহীতে জামায়াত নেতাসহ আটক ২