রাজশাহীতে জামায়াত নেতাসহ আটক ২
রাজশাহী ইসলামি ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে তল্লাশি চালিয়েছে পুলিশ ও র্যাব।
শুক্রবার মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান ও র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খানের নেতৃত্বে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ তল্লাশি অভিযান চলে।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, হাসপাতালের একটি কেবিন থেকে মামুনকে এবং পরিত্যক্ত একটি সিঁড়ির নীচ থেকে জাহাঙ্গীরকে আটক করা হয়।
“পুলিশের সঙ্গে সংঘর্ষে মামুন আহত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”
রগ কাটার অভিযোগে মামুনের বিরুদ্ধে তিনটি মামলা আছে। তাকে লোকজন ‘রাগকাটা’ মামুন হিসাবে চেনে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা আলমগীর।
