স্থায়ী পুনর্বাসন চায় যৌনকর্মীরা, বিক্ষোভ
স্থায়ী পুনর্বাসনের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে যৌনকর্মীরা।
রোববার বেলা আড়াইটার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল ইসলাম দাবি পূরণের আশ্বাস দিলে তারা ফিরে আসে।
এরপরপরই তারা স্থায়ী পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
গত ৯ মাস যাবত ‘হুজুররা’ মেরে ফেলার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন ওই পল্লীর কর্মীরা।
