কীর্তনখোলা নদীতে অজ্ঞাত বৃদ্ধের লাশ
বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর আড়াইটায় লাশটি উদ্ধার করা হয়। বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।
বৃদ্ধের গায়ে শুধুমাত্র জুব্বা ছিল। ২৪ ঘণ্টা আগে লাশটি নদীতে ফেলা হয়েছে বলে ধরণা করছে পুলিশ।
লাশের ময়না তদন্ত করতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।
