২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামেকে শিক্ষানবীশদের কর্মবিরতি অব্যাহত

রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষানবীশ (ইন্টার্ন) চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 11:24 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

শনিবার বিকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা।

রোববার দুপুরে চিকিৎসক আবদুর সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তা ও দোষীদের আটক না করা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।

শনিবার দুপুরে রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে পাপ্পু নামে এক রোগীর স্বজনরা ছাড়পত্র নেয়ার জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় আশঙ্কাজনক অবস্থায় এক রোগী ওয়ার্ডে আসলে চিকিৎসকরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

শিক্ষানবীশ চিকিৎসকদের অভিযোগ, এতে ছাড়পত্র দিতে দেরি হওয়ায় রোগীর স্বজনরা ওয়ার্ডের তিন চিকিৎসককে শারীরিকভাবে লঞ্ছিত করেন।