২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি জুতা কারখানায় আগুন লেগেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 10:48 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার বেলা পৌনে ৪টার দিকে সিইপিজেড এর ৪ নম্বর রোডে এক্সেলসিয়র সুজ নামের একটি কারখানার নিচতলার গুদামে আগুন লাগে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগুন মূল কারখানায় ছড়িয়ে পড়েছে।

আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তোনো তথ্য জসিম উদ্দিন জানাতে পারেননি।