২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাস খাদে, নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 09:43 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। তাদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের এসআই মো. আলমগীর  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইরশাদ আলী দেওয়ানের (৬৫) বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার দক্ষিণ পাইকসা গ্রামে। অন্য দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এসআই আলমগীর  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাওয়া এক্সপ্রেস নামের বাসটি ফটিকছড়ি থেকে মাওয়ার দিকে যাচ্ছিল।

 “চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।”

আহত অবস্থায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে এসআই আলমগীর জানান।