২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৪৫

মুম্বাইয়ের থানে এলাকায় একটি নির্মাণাধীন ভবন ধসে ৪৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 03:02 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

পুলিশ ও ফায়ার ব্রিগেডের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাত তলা ভবনের কাঠামোটি ভেঙে পড়ে। 

এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতদের মধ্যে অন্তত নয় শিশু ও পাঁচ নারী রয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমেকে জানিয়েছেন মুম্বাইয়ের ডেপুটি কালেক্টর মনোজ গোহাড়।

ডেপুটি ফায়ার অফিসার রাহাঙ্গালেকে উদ্ধৃত করে এনডিটিভি বলেছে, রাত ৯টার দিকে যখন উদ্ধার অভিযান শুরু হয়, তখনো ৩০-৪০ জন ভেতরে আটকা পড়ে ছিলের।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মমাফিক অনুমতি না নিয়ে বন বিভাগের জমির ওপর দুই মাসেরও কম সময়ে মধ্যে সাত তলা ওই ভবনের কাঠামোটি গড়ে তোলা হয়।

এরইমধ্যে কিছু লোক নির্মাণাধীন ভবনেই বসবাস শুরু করে দিয়েছিলেন। 

থানে মিউনিসিপাল কর্পোরেশনের কর্মকর্তা সন্তোষ কাদামকে উদ্ধৃত করে হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে যথাযথ নকশা ছাড়াই ভবন নির্মাণ করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।