২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকে আগুন: শিবিরের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হরতাল চলাকালে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় সিরাজগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিরাজগঞ্জ, প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসাইনের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে এবং বুধবার রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় হারতাল কর্মসূচি পালন করে ছাত্রশিবির।

হরতাল চলাকালে সকালে সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় চালককে মারধর করে একটি খালি ট্রাকে আগুন দেয় হরতালকারীরা।

বুধবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক, রাজশাহীর পবা উপজেলার পারিলা গ্রামের মোজাম্মেল হোসেন বাদী হয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানায় মামলাটি দায়ের করেন।

থানার ওসি আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় ২২ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২২-২৩ শিবির নেতাকর্মীকে দ্রুত বিচার আইনের এ মামলায় আসামি করা হয়েছে।

পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান পুলিশ কর্মকর্তা আব্দুল হালিম।