জাবি সাংবাদিক সমিতির ৪০ বছর পূর্তি উৎসব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার চল্লিশ বছর উপলক্ষ্যে পূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও সাংবাদিক সমিতির বর্তমান ও প্রাক্তণ সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর উপাচার্য ক্যাফেটেরিয়ার সামনে ‘পত্রিকার পাতায় মুক্তিযুদ্ধের চিত্র’ এবং ‘দুর্নীতি বিরোধী কার্টুন’ প্রদর্শনী ঘুরে দেখেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের কথা থাকেলেও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সকল ধরনের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান সাংবাদিক সমিতির সভাপতি কামরান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হক।
