জামালপুরে হেফাজতে ইসলামের ৪ কর্মী আটক
জামালপুরের ইসলামপুর উপজেলায় হেফাজতে ইসলামের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে ধর্মকুড়া বাজার মসজিদে পুলিশ এ গ্রেপ্তার অভিযান চালায়।
ইসলামপুর থানার ওসি মতিউর রহমান সাংবাদিকদের বলেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা লংমার্চকে কেন্দ্র করে উত্তেজনা তৈরির জন্য সভা করছিল।
তাদের ইসলামপুর থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গ্রেপ্তাররা হলেন ইসলামপুরের ডিক্রিরচর কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম (৪৭), পলবান্ধা জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আলী (২৫), হেফাজতে ইসলামের কর্মী সুলতান আহম্মেদ সিরাজী (২৫) ও মনির হোসেন (৩০)।
