২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্ককে বিনিয়োগে আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগের জন্য ডেনমার্কের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 10:50 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ক্রিস্টিয়ান ফিরিস বাক বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্য সাক্ষাত করতে গেলে এই আহবান জানান হাসিনা।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের জানান।

বৈঠকে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা নিয়ে আলোচনা হয় বলেও জানান প্রেস সচিব।

বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক সাফল্যের জন্য প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রশংসা করেন ডেনিশ মন্ত্রী।

বাংলাদেশে বিনিয়োগের উদার নীতিমালার কথা উল্লেখ করে তথ্য প্রযুক্তি, জ্বালানী ও বিদ্যুৎ উৎপাদন, মৎস, হিমায়িত খাধ্য, কৃষিজাত শিল্প, অবকাঠামো উন্নয়ন, হস্তশিল্প এবং চামড়া ও চামড়াজাত পন্য উৎপাদনে ডেনমার্কের বিনিয়োগের আহবান জানান শেখ হাসিনা।

তৃণমূল অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সরকারের উদ্যোগের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন।

সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আরো শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সরকার কোনো ধরণের জঙ্গি ও সন্ত্রাসবাদ বরদাশত করবে না।

এ সময়, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।