রাজবাড়ীতে শিক্ষক খুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে বাজারে গিযে আব্দুস সবুর খান নিখোঁজ হন। বুধবার সকালে তার জবাই করা লাশ পাওয়া যায়।
সবুর খান হলুদবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
এছাড়া তিনি বিএনপির স্থানীয় নেতা ছিলেন বলে দলের একজন নেতা দাবি করেছেন।
পাংশা থানার ওসি আব্দুল খালেক বলেন, সকালে উপজেলার মাচপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে একটি মাঠে মাটিচাপা দেয়া মৃতদেহটি পাওয়া যায়।
তিনি আরো বলেন, ওই শিক্ষকের বাড়ির পাশে মাটিচাপা দেয়া স্থানটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তাকে জবাই করে ও কুপিয়ে হত্যা করা হয় বলেও ওসি জানান।
রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সস্পাদক হারুন-অর-রশিদ বলেন, আব্দুস সবুর মাচপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।
